বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তরাঞ্চলীয় সেন্দাই বিমানবন্দরের রানওয়েতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। নির্মাণকাজ চলাকালে বোমাটি পাওয়া যায়। এর পর ওই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।২৫০ কেজি ওজনের বোমাটি যুক্তরাষ্ট্রে তৈরি বলে শনাক্ত করা হয়। বোমা অপসারণে সেনাবাহিনীর বিশেষ দল ডাকা হয়েছে। বিমানবন্দরটি ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত সেখানে বিমানের সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বিমানবন্দরটি সেনাবাহিনীর বিমানচালনা প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহূত হতো। ২০১১ সালের মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর গত কয়েক মাস বিমানবন্দরটি বন্ধ ছিল।১০ লাখের বেশি লোকের শহর সেন্দাইয়ের খুব কাছেই ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল।সেন্দাই পুলিশের কর্মকর্তা হিরোশি ওইচি বলেন, বিমানবন্দরের আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হতে পারে।জাপানে বিভিন্ন সময় নির্মাণকাজ চলাকালে অবিস্ফোরিত অবস্থায় বোমা পাওয়া যায়। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছিল।