বিমানবন্দরে বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার গভীর রাতে পাচারকালে বিপুল সংখ্যক তারকা কচ্ছপসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা বন বিভাগ ও কাস্টমস কর্তৃপক্ষ। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দে প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৯০টি শিলা কচ্ছপ, ২৫টি কড়িকাইট্টা কচ্ছপ রয়েছে। এদের বহন করার বা পাচারের অভিযোগে আটক হওয়া দুই ভারতীয় নাগরিক হলেন অভিজাত দাস ও জুলফিকার আলী হোসাইন। অভিজাত ও জুলফিকার জানান, কচ্ছপগুলো দক্ষিণ ভারত থেকে সংগ্রহ করা হয়। একটি বিমানে এগুলো থাইল্যান্ডে পাচার করার কথা ছিল।তপন কুমার দে জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলো কক্সবাজারের বঙ্গবন্ধু ডুলা হাজরা সাফারি পার্কে ছাড়া হবে। আন্তর্জাতিক প্রোটোকল ও বিদ্যমান বন্য প্রাণী আইন অনুসারে কচ্ছপসহ সব বন্য প্রাণীর বিপণন ও ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান তিনি।