বিমানবন্দরে বিরোধী দলের নেতাদের তালিকা পাঠানো হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেতাদের বিদেশে যেতে বাধা দিতে বিমানবন্দরে কোনো তালিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে গতকাল শনিবার বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিদেশে যেতে বাধা দেওয়ার জন্য বিমানবন্দরে বিএনপির ৭০ জনের তালিকা দিয়েছে সরকার। বিএনপির এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ রকম কোনো তালিকা বিমানবন্দরে দেওয়া হয়নি। যঁারা যুদ্ধাপরাধ করেছেন, তঁাদেরই শুধু বিদেশে যেতে বাধা দেওয়া হবে, অন্য কাউকে নয়।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিরোধী দল কোনো কারণ ছাড়াই এ ধরনের অভিযোগ করে থাকে।