বিমানবন্দরে মুদ্রাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারের সময় ১১টি দেশের মুদ্রাসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়।গ্রেপ্তার হওয়া আবদুর রহমান সিভিল এভিয়েশনের অস্থায়ী কর্মী (এলআরএ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কর্মচারী আর্মড পুলিশের কর্মকর্তাদের বলেছেন, এই মুদ্রার মালিক বিমানবন্দরের ভেতরে জনতা ব্যাংকের বুথে কর্মরত ছয় কর্মকর্তা। তাঁরা নিয়মিতই তাঁর মাধ্যমে মুদ্রা পাচার করতেন।বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, রহমানের কাছ থেকে পাঁচ লাখ ৮৫ হাজার টাকা মূল্যমানের ১১টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রহমান বলেছেন, জনতা ব্যাংক বিমানবন্দর বুথের ছয় কর্মকর্তা তাঁর মাধ্যমে মুদ্রা পাচার করে থাকেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।