বিমানবন্দরে স্বর্ণসহ এক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণসহ গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে কাস্টমস কর্তৃপক্ষ তাঁকে আটক করে।আর্মস পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান জানান, গতকাল গভীর রাতে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে ছিলেন গোলাম রব্বানী। তিনি বিমানবন্দর ছাড়ার সময় তাঁর লাগেজ চেক করে ওই পরিমাণ স্বর্ণ পাওয়া যায়। কিন্তু এর জন্য তিনি কোনো কর পরিশোধ করেননি। তাই তাঁর মাল জব্দ করা হয়েছে।