বিমানবন্দরে ৪৫ লাখ রুপিসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ লাখ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. সাজ্জাদ হোসেন (৩৫)। তাঁর বাড়ি রাজবাড়ি জেলায়।বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার কাজী ইরাজ ইশতিয়াক প্রথম আলো ডটকমকে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ব্যাংকক থেকে বিকেলে ঢাকায় আসেন সাজ্জাদ। স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ দেয়ার পর সন্দেহ হলে সেটি তল্লাশি করা হয়। সাজ্জাদ অভিনব কায়দায় স্যুটকেসে আলাদা জায়গা করে বিপুল পরিমাণ রুপি লুকিয়ে রেখেছিলেন। ইরাজ ইশতিয়াক আরও জানান, সাজ্জাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।