বিমানবালা কামরুন নাহারের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক হওয়া বিমানবালা কামরুন নাহারের জামিনের আবেদন আদালত নাকচ করে দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম আজ সোমবার তাঁর জামিনের আবেদন নাকচ করেন। প্রসঙ্গত, ৫ অক্টোবর কামরুন নাহারের পক্ষে জামিনের আবেদন করা হয়। এর আগে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা যায়, কামরুন নাহার জবানবন্দিতে মুদ্রাপাচারের কথা স্বীকার করেন। গত ২৯ সেপ্টেম্বর কামরুন নাহার আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ বিমানবন্দরে ধরা পড়েন। ওই দিন শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ড কামরুন নাহারকে আসামি করে মামলা করেন।