বিমানবাহিনীর নতুন প্রধান ইনামুল বারী
পাঁচ বছর দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। বিমানবাহিনীর নতুন প্রধান হয়েছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। ১২ জুন থেকে তিন বছর মেয়াদের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বিমানবাহিনীর বর্তমান প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হবেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। বর্তমান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান ১২ জুন থেকে অবসরে যাবেন। সেদিন বিকেল থেকেই তিন বছর মেয়াদের জন্য মোহাম্মদ ইনামুল বারী বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন।সূত্র জানায়, বর্তমান বিমানবাহিনীর প্রধানকে ২০০৭ সালের ৮ এপ্রিল নিয়োগ দেওয়া হয়। প্রথম দফা তাঁর মেয়াদ শেষ হয় ২০১০ সালের ১২ জুন। পরে ২০১০ সালের ১৩ জুন থেকে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। তিনি মোট পাঁচ বছর দায়িত্ব পালন করেন।