বিমানবাহিনীর নিহত দুই পাইলটের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবাহিনীর নিহত দুই পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হক ও স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদের জানাজা আজ দুপুরে ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরাসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং নিহত পাইলটদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বঙ্গভবনের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষে দুজন কর্মকর্তাও জানাজায় অংশ নেন। জানাজা শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হককে তাঁর গ্রাম গাজীপুরে এবং স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদকে ঢাকার তেজগাঁওয়ে বিমানবাহিনীর শাহীন কবরস্থানে দাফন করা হয়।বিমানবাহিনীর এই দুই পাইলট গতকাল সোমবার বরিশালে প্রশিক্ষণ বিমান পিটি-৬ বিধ্বস্ত হয়ে নিহত হন। —বাসস