বিমানে মাতলামি করে আইনের ফাঁদে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনপ্রণেতাদের নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত যাচ্ছিল একটি বিমান। পথে বিপত্তি বাধালেন দক্ষিণ আফ্রিকার সাংসদ ডার্ক ফেল্ডম্যান। বিমানটি মধ্য আকাশে থাকাকালে জরুরি অবতরণ দরজা খোলার চেষ্টা চালালেন। মাতাল অবস্থায় কাজটি করে এখন তিনি আইনের ফাঁদে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শনিবার দক্ষিণ আফ্রিকার আইনপ্রণেতাদের একটি দল বিমানে করে ভারতের মুম্বাইয়ে যাচ্ছিল। বিরোধী দল কংগ্রেস অব দ্য পিপলের সাংসদ ডার্ক ফেল্ডম্যানও ওই দলে ছিলেন। বিমানে অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে তিনি জরুরি অবতরণের দরজাটি খুলতে যান। শেষ পর্যন্ত অবশ্য অঘটন ঘটেনি। কিন্তু আইনের গ্যাঁড়াকল থেকে তিনি পার পাচ্ছেন না।বিমানে এমন কাণ্ড ঘটানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ ফেল্ডম্যানকে কয়েক ঘণ্টা আটকে রাখে। পরে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের স্পিকার ম্যাক্স সিসুলু তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।ঘটনা তদন্তে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ও ওই রাজনৈতিক দল আলাদাভাবে তদন্তের উদ্যোগ নিয়েছে। বিমান চলাকালে ফেল্ডম্যান কর্মীদের কাজে বাধা দিয়েছেন কি না এবং যাত্রীদের ঝুঁকিতে ফেলার কোনো কাজ করেছেন কি না, এটিও খতিয়ে দেখা হবে। এতে দোষ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। ফেল্ডম্যানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি আন্তর্জাতিক ফ্লাইটে একজন সাংসদের এমন আচরণ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।