বিমানে ১২০ গাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দু-চারটি গাধার সঙ্গে একই উড়োজাহাজে ভ্রমণের অভিজ্ঞতা অনেকের হয়তো থাকতে পারে। তবে যদি একই ফ্লাইটে ১২০টি গাধা ওঠানো হয়! বাস্তবেই জেট বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি অভয়াশ্রমে নেওয়া হয়েছে ১২০টি গাধা। হাওয়াই দ্বীপ থেকে এগুলো যুক্তরাষ্ট্রের হিউমেন সোসাইটি ক্যালিফোর্নিয়ায় পাঠায়। সম্প্রতি খরার কারণে শত শত গাধা হাওয়াই দ্বীপের পাহাড়ি এলাকা থেকে দলে দলে জনবসতি এলাকায় আসছে। ফলে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে; এগুলো মানুষকে বিভিন্নভাবে সমস্যায় ফেলছে। এপি।