বিমানের এক কর্মকর্তা চাকরিচু্্যত, একজন বাধ্যতামূলক অবসরে
কোনো কারণ দর্শানো ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন) আমিনুল হককে আজ রোববার চাকরিচু্্যত করা হয়েছে। একই দিন মহাব্যবস্থাপক খাজা জুনায়েদকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।বিমান সূত্র জানায়, আজ পরিচালক (প্রশাসন) আমিনুল হক চাকরিচু্্যতির চিঠি হাতে পান। বিমানের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলামের সই করা চাকরিচু্্যতির এ আদেশ আজ থেকেই কার্যকর করা হয়। চাকরিচু্্যতির ফলে তিনি অবসরকালীন সুবিধা বা পেনশন পাবেন না।আমিনুল হক প্রথম আলোকে বলেন, তঁার প্রতি অবিচার করা হয়েছে। কারণ বিমানে ৩০ বছরের চাকরিজীবনে কখনো তঁার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। তঁার চাকরির বয়স আর বছরখানেক ছিল। এর মধ্যে কোনো কারণ ছাড়া হঠাৎ চাকরিচু্্যতি করে তঁার প্রতি অবিচার করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন। তঁার অভিযোগ, বিমানের অভিজ্ঞ কর্মকর্তাদের সরানোর প্রক্রিয়ার একটি অংশ এটি।এ ব্যাপারে এমডির বক্তব্য নিতে গিয়ে জানা যায়, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানের একই ফ্লাইটে ব্রাসেলস পর্যন্ত যান। সেখান থেকে তিনি লন্ডনে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। বিমান সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে এমডি চাকরিচু্্যতির চিঠিতে সই করেন।বিমানের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, বুধবার পরিচালনা পর্ষদের সভায় পরিচালক (প্রশাসন) আমিনুল হককে চাকরিচু্্যিত করার, মহাব্যবস্থাপক (কার্গো) জুনায়েদকে অবসর দেওয়ার এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) বেলায়েত হোসেনকে ভান্ডার শাখায় বদলি করার িসদ্ধান্ত হয়।জানা যায়, মহাব্যবস্থাপক (ভান্ডার) রাজপতি সরকারকে পরিচালক (প্রশাসন) পদে ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়েছে।