বিমানের এমডির পদত্যাগ, কেউ কিছু জানে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এয়ার কমোডর (অব.) মোহাম্মদ জাকিউল ইসলাম পদত্যাগ করেছেন। তবে এ ব্যাপারে কেউ কিছুই জানেন না বলে বিমান সূত্রে জানা গেছে।আজ শুক্রবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগের বিষয়ে আলোচনা হয়।বিমান সূত্র জানায়, বেশ কয়েকদিন আগেই ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম বিমানের চেয়ারম্যানের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন। তবে বিষয়টি গোপন রাখা হয়। আজ রাতে পরিচালনা পর্ষদের সভার পর বিষয়টি জানাজানি হয়।এ বিষয়ে জানতে জাকিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি। বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এমডির পদত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না।’