বিমানের ডানায় অজগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়ন্ত বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে যাত্রীদের ছোখ ছানাবড়া। বিমানের ডানায় জড়িয়ে আছে ইয়া বড় এক অজগর!। গতকাল বৃহস্পতিবার অষ্ট্রেলিয়া থেকে যাত্রী নিয়ে বিমানটি পাপুয়া নিউগিনি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস থেকে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবি চলাচলকারী কোয়ানটাস পরিবহনের বিমান ছিল এটি। কেয়ার্নস থেকে ওড়ার ঘণ্টাখানেক পর অজগরটি যাত্রীদের নজরে পড়ে। এ ব্যাপারে কোয়ানটাসের একজন মুখপাত্র বলেন, অর্ধেক পথ আসার পর যাত্রীরা বিমানের ডানায় জড়ানো সাপটি দেখতে পায়। বিমানের একজন ক্রু অজগরটি দেখার প্রথম অভিজ্ঞতা বর্ণনা করে অষ্ট্রেলিয়ার গণমাধ্যমকে বলেছেন, প্রথমবার এ খবর শোনার পর মনে হয়েছিল স্রেফ ধাপ্পাবাজি।কোয়ানটাস কর্তৃপক্ষ জানিয়েছে, অজগরের কারণে বিমানটির নিরাপদ অবতরণে কোনো সমস্যা হয়নি। ধারণা করা হচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের আশপাশের ম্যানগ্রোভ বন থেকে এসে অজগরটি বিমানে উঠেছিল। তবে পাপুয়া নিউগিনিতে অবতরণের পর সাপটিকে মৃত পাওয়া যায়। নির্বিষ অ্যামেথিস্টাইন প্রজাতির এই অজগরটি লম্বায় নয় ফুট এক ইঞ্চি। এটি প্রায় ২৮ ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে।