বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু হয়েছে আজ। বিমানের নতুন লোগো সংবলিত বোয়িং ৭৭৭-২০০ ইআর আজ সকাল নয়টা পাঁচ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত হওয়ার পর এই জনপ্রিয় রুটে আবার সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। এ রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। তাছাড়াও সপ্তাহে একবার এ ফ্লাইট দুবাই হয়ে চলাচল করবে। সুপরিসর বোয়িং ৭৭৭-২০০ বিমানে আসনসংখ্যা ৩২৩। ঢাকা থেকে লন্ডন যেতে মোট সময় লাগবে এগারো ঘণ্টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাকিউল ইসলাম ঢাকা-লন্ডন ফ্লাইটের নবযাত্রা উপলক্ষে এর ব্যবসায়িক সাফল্যের আশা প্রকাশ করে বলেন, ‘ঢাকা-লন্ডন ফ্লাইট নতুন বিমান সংযোজনের মাধ্যমে যাত্রীদের কাছে আবার জনপ্রিয় হয়ে উঠবে।’