বিমানের পাইলটদের বিরুদ্ধে সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারজন পাইলটের সাময়িক বরখাস্তের আদেশ আজ রোববার প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও একজন পাইলটের বিরুদ্ধে যে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল, তাও প্রত্যাহার করা হয়েছে।বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব প্রথম আলোকে বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পরিপ্রেক্ষিতে আজ কর্তৃপক্ষ পাইলটদের বিরুদ্ধে নেওয়ার শাস্তিমূলক এসব ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী ও বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।দাবি আদায়ের আন্দোলন কর্মসূচি শুরু করায় বিমান কর্তৃপক্ষ ২৪ অক্টোবর বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শাহরিয়ার এম ফরাজি, সদস্য ক্যাপ্টেন মাকসুদ ও ক্যাপ্টেন এস এম হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাব দেওয়ার জন্য তাঁদের ৯৬ ঘণ্টা সময় দেওয়া হয়।এরপর ২৬ অক্টোবর কর্তৃপক্ষ ক্যাপ্টেন জাকির হোসেন, ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব, ক্যাপ্টেন মাকসুদ ও ক্যাপ্টেন মাহবুবকে সাময়িক বরখাস্ত করে।প্রসঙ্গত, পাইলটদের চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর বাপা এক সংবাদ সম্মেলন করে বিমান কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি মেনে না নেওয়ায় চুক্তির বাইরে বাড়তি কোনো ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেয় বাপা।