বিয়েতে চাই কেটের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার ও ফ্যাশনে ফরাসিদের সুখ্যাতি বিশ্বজুড়ে। সেই ফরাসিরাই এখন ব্রিটিশ ও মার্কিন মুলুকের ফ্যাশনকে তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করে ধন্য। ফ্রান্সের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আজকাল ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনের বিয়ের সাজসজ্জা অনুকরণই তা প্রমাণ করে; বিশেষ করে কনেদের গায়ে কেটের মতো বিয়ের পোশাক ও বহুস্তরবিশিষ্ট কেকের উপস্থিতি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ইদানীং ফরাসি যুগলদের বিয়েতে বহুস্তরবিশিষ্ট কেকের কদর বেড়েছে। যুক্তরাজ্যের এ সংস্কৃতি এখন ধারণ করেছেন ফরাসিরা।ননিতে (ক্রিম) পূর্ণ ও চকলেটে ঢাকা ‘ক্রোকিউমবাউচ’ এত দিন ছিল ফ্রান্সের অন্যতম মুখরোচক খাবার। এ খাবারটি অনেকটা আইসক্রিমের মতো। ফরাসি বিয়েতে এ খাবারটি বেশ প্রচলিত। কিন্তু ৩১ বছর বয়সী ফরাসি তরুণী মুরিয়েল টিপেক-থিঁবো তাঁর বিয়েতে ওই খাবারটি খাদ্যতালিকায় রাখেননি। আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় বিয়েতে এর বদলে ছয় স্তরবিশিষ্ট সাদা ও গোলাপি রঙের কেক রাখার পক্ষে তিনি। তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতির ভক্ত, তাই বিয়েতে এমন কিছু করতে চাই, যা আমার প্রিয় কয়েকটি ছবিতে (‘লাভ অ্যাকচুয়ালি’, ‘ফোর ওয়েডিংস’ বা ‘অ্যা ফিউনেরাল’) দেখেছি।’মুরিয়েল বলেন, তিনি চান তাঁর মা-বাবা কিংবা দাদা-দাদি যেভাবে ফরাসি ঐতিহ্য অনুসারে তাঁদের বিয়ে সম্পন্ন করেছেন, সে পথে আর এগোতে চান না তিনি।কেবল মুরিয়েলই নন, অনেকেই এখন বিয়েতে ব্রিটিশ ঢঙের অনুসরণ করেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের এক দোকানি ক্রিস্টা জোরেক (৩৩) জানিয়েছেন সে কথা। তিনি বলেন, ‘আমাদের বহুস্তর কেকের বেশ কাটতি এখন।’ তিনি চার বছর আগে সুগারপ্লাম কেক শপ নামে একটি দোকান খুলেছিলেন প্যারিসে।ক্রিস্টো বলেন, প্রতি মাসেই তাঁর কাছ থেকে কেকের সরবরাহ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি যুগলেরা বহুস্তরের কেক পছন্দ করেন। এর ভেতরে কী আছে, তা নিয়ে তাঁদের চিন্তা নেই।