বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (১৮) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।বাংলাদেশ ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধীন দাউদপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল মতিন জানান, শহিদুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তের ২৯০ মেইন পিলারের ৩২ সাব পিলার অতিক্রম করে ভারতে যাচ্ছিল। এ সময় ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। তাঁর লাশ ভীমপুর ক্যাম্পের বিএসএফ সমস্যরা নিয়ে গেছে। লাশ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।