বিরামপুরে ট্রাকের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় মারা গেল ছয় বছরের এক শিশু। তার নাম খোকন। বাবা-মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাত্ দৌড় দিলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক খোকনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খোকন পৌর শহরের হঠাত্পাড়া মহল্লার আবদুল হাকিমের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী ও সন্তান খোকনকে নিয়ে রংপুরের কাউনিয়া থেকে বাসে করে কলাবাগান মোড়ে নামেন হাকিম। সেখানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি খোকনকে চাপা দেয়। এ সময় উত্তেজিত জনতা প্রায় ঘণ্টা খানেক ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। তারা ঘাতক ড্রাইভারকে আটক ও কলাবাগান মোড়ে একটি গতিরোধক স্থাপনের দাবি জানাতে থাকে। পরে পুলিশ গিয়ে ঘাতক ড্রাইভারকে আটকের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।খোকনের বাবা হাকিম প্রথম আলো ডটকমকে বলেন, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে রংপুরের কাউনিয়া থেকে বাসে এসে কলাবাগান মোড়ে নামেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি খোকনকে চাপা দিয়ে চলে যায়।এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, ট্রাকটিকে পৌর শহরের ধানহাটির মোড় থেকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।