বিরামপুরে স্পিরিট পানে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত দুই দিনে স্পিরিট পান করে অসুস্থ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁরা হলেন পূর্বপাড়া মহল্লার ছানাউল্ল্যাহ (৩২) ও মহমুদপুর মহল্লার মো. বাবলু মিয়া (৪০)।ছানাউল্ল্যাহ ও বাবলুর পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, তাঁরা দুজনই নিয়মিত স্পিরিট পান করতেন। গতকাল বুধবার রাতে স্পিরিট পান করার পর অসুস্থ হয়ে পড়েন ছানাউল্ল্যাহ। তাঁকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর সদরে নিয়ে যাওয়ার পথে ছানাউল্ল্যাহ মারা যান। এর আগে গত মঙ্গলবার রাতে স্পিরিট পান করে অসুস্থ হয়ে মারা যান বাবুল। বাবুলের স্বজনেরা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।