বিরুদ্ধ দখলি স্বত্ব ও সুবিধা অধিকার আইন ১৮৮২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোসলেম উদ্দিন খান * শরফুদ্দিন ল বুক কোম্পানি * প্রকাশ: ২০০৯। মূল্য: ৩০০ টাকা।জমিজমা সংক্রান্ত আইনে ‘বিরুদ্ধ দখল’ এবং সুবিধা অধিকার’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ দুটি বিষয় নিয়ে বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণ এবং নজির নিয়েই বইটি রচিত। বইটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে বিরুদ্ধ দখলি স্বত্বাধিকার কীভাবে সংঘটিত হয়, বৈশিষ্ট্য, তামাদি, বৈধ দখল, দখলি স্বত্বাধিকার, স্বত্বার্জন, দখল, স্বত্ব ঘোষণার মামলা, মালিকানা অর্জন প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় ভাগে সুবিধা অধিকার আইন ১৮৮২-এর বিভিন্ন ধারা ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে। বইটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটি অধ্যায়ে আলোচনার শেষে বিভিন্ন মামলার নজিরসহ উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে বাংলার পাশাপাশি ইংরেজিতে আলোচনা করা হয়েছে। বইটি আইনের শিক্ষার্থী, আইনজীবী, বিচারকসহ সাধারণ পাঠকের কাজে আসবে।