বিরুন চালের ক্ষীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবান্নে ঘরে নতুন ধান। নানা জাতের সুগন্ধি ধানের মৌসুম। পুরো শীতকালে চলে ঘরে ঘরে নানা রকমের রান্নাবান্না। রন্ধনশালার বৈচিত্র্যময় রান্নার উপকরণ বিরুন চালের ক্ষীর। এই শীতে খেজুর গুড়ের মৌতাত উপজীব্য বিরুন চালের ক্ষীর। এ পর্বে সহজ এ রান্নার উপকরণ আর প্রণালী বর্ণনা করা হলো—উপকরণ: বিরুন চাল চার পট (কনডেন্সড মিল্ক পট), মরচা (খেজুর) গুড় এক কেজি ৪০০ গ্রাম, কনডেন্সড মিল্ক এক টিন, মৌরি (ভাজা) এক টেবিল চামচ, নারকেল কুরানো (মাঝারি) একটি, নারিকেল টুকরো করে কাটা (মাঝারি) অর্ধেক, তেজপাতা দুটি ও দারুচিনি দুটি। প্রণালী: চালের মধ্যে ১০ পট পরিমাণ পানি ও তেজপাতা, দারুচিনি দিয়ে চুলায় বসাতে হবে। যখন চাল গলে যাবে এবং পানি শুকিয়ে যাবে তখন গুড় ও মৌরি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। গুড় চালের সঙ্গে ভালোভাবে মিশে গেলে কুরানো নারিকেল ও টুকরো করে কাটা নারিকেল দিতে হবে। ৫-১০ মিনিট পর কনডেন্সড মিল্ক দিতে হবে। এবং ভালোভাবে নাড়তে হবে। আরও পাঁচ-সাত মিনিট পর নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করা যাবে।