বিরোধপূর্ণ গ্যাসক্ষেত্র নিয়ে জাপান-চীন কূটনৈতিক উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান অচিরেই পূর্ব চীনসাগরে অবস্থিত বিরোধপূর্ণ চুনিজিও গ্যাসক্ষেত্রের কাছে কূপ খনন করার কাজ শুরু করতে পারে বলে দেশটির একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে। পত্রিকাটি আরও জানিয়েছে, চীনও যদি ওই এলাকায় কোনো কূপ খননের কাজ শুরু করে, তাহলে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, চীন যদি চুনিজিও গ্যাসক্ষেত্রের কাছে কোনো কূপ খনন করার পরিকল্পনা করে থাকে, তবে টোকিও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।পূর্ব চীনসাগরে অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি নিয়ে মূলত জাপানের সেনকাকু ও চীনের দাইয়ু দ্বীপের মধ্যে বিরোধ চলে আসছিল। কিন্তু এ মাসের শুরুর দিকে জাপান চীনের মাছধরার নৌকার একজন মাঝিকে গ্রেপ্তার করলে দেশ দুটির মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। সম্প্রতি বেইজিং ওই গ্যাসক্ষেত্রের কাছে খনন কাজ শুরু করার জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম পাঠিয়েছে। টোকিও এতদিন এই বিরোধপূর্ণ গ্যাসক্ষেত্রটির ব্যাপারে আন্তর্জাতিক সমুদ্র আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।চীনা মাঝি আটক হওয়ার পর থেকেই তাঁকে মুক্তি দেওয়ার জন্য বেইজিং টোকিওকে অনুরোধ করেছে। তবে জাপান চীনের সেই অনুরোধে সাড়া দেয়নি। এর পরিপ্রেক্ষিতে চীন প্রাকৃতিক গ্যাসের মজুদ বিষয়ে জাপানের সঙ্গে সরকারি পর্যায়ের আলোচনা বাতিল করে দিয়েছে। আইন অনুযায়ী জাপান সেই চীনা মাঝিকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আটকে রাখতে পারবে।এদিকে, গতকাল শনিবার চীনের বেশ কয়েকটি শহরে আটককৃত মাঝিকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর ফলশ্রুতিতে বেইজিংয়ে অবস্থিত জাপানি দূতাবাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার হলেও সেখানে অবশ্য কোনো বিক্ষোভ হয়নি।২০০৮ সালে জাপান ও চীন এক যৌথ ঘোষণার মাধ্যমে বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ে একযোগে কাজ করার কথা বলেছিল। বিরোধপূর্ণ ওই গ্যাসক্ষেত্রটিতে প্রায় ৯২ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হয়। —রয়টার্স