বিরোধপূর্ণ সমুদ্রসীমায় আবার চীনা জাহাজ, জাপানের তীব্র প্রতিক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধপূর্ণ দ্বীপের কাছে চীনের নৌযান প্রবেশ করায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে চীন ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক। আজ সোমবার সকালে চীনের দুটি মাছ ধরা জাহাজকে জাপানের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় দেখা যাওয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার। খবর বিবিসি অনলাইনের।জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিতো সেংগোকু আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে চীনের কাছে জাপানের মনোভাব জানিয়ে দিয়েছেন।প্রসঙ্গত, পূর্ব চীন সাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুটি দেশের মধ্যে বিরোধ চলে আসছে। গত সেপ্টেম্বর মাসে জাপানের কোস্টগার্ডের একটি জাহাজকে আঘাত করার জন্য চীনের একটি মাছ ধরা জাহাজের নাবিককে আটক করা হয়। এতে দুই দেশের কূটনৈতিক বিরোধ চরম আকার ধারণ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও জাপানের কয়েকজন নাগরিককে আটক করে।