বিরোধী দল ছাড়া সংসদ শুরু ও শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শেষ হয়েছে বিরোধী দল ছাড়াই। গত ৪ জানুয়ারি এ অধিবেশনের শুরুতেও বিরোধী দল সংসদে অনুপস্থিত ছিল।প্রথম অধিবেশনের পর প্রায় ১০ মাস বর্জনের পর বিরোধী দলের সাংসদেরা এ অধিবেশনের মাঝামাঝি গত ১১ ফেব্রুয়ারি সংসদে যোগ দেন। ওই দিন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিরোধী দলের সাংসদেরা সংসদে অংশ নেন।এরপর বিরোধী দলের সাংসদেরা থাকলেও বিরোধীদলীয় নেত্রী মাত্র দুই দিন এ অধিবেশনে উপস্থিত ছিলেন। নবম জাতীয় সংসদের চারটি অধিবেশনে বিরোধীদলীয় নেত্রীর উপস্থিতি মাত্র পাঁচ দিন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশির ভাগ সময়ই সংসদে উপস্থিত ছিলেন।সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। তাঁর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের ২৩৬ জন সদস্য ৪৩ ঘণ্টা আলোচনা করেন। পরে এ ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়। এ অধিবেশনে উত্থাপিত ৩৪টি বিলের মধ্যে পাস হয়েছে ২৩টি। এ ছাড়া চলতি অধিবেশনে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সংসদে একটি প্রস্তাব পাস হয়।তবে প্রায় ১০ মাস পর বিএনপি সংসদে ফিরে আসায় এ অধিবেশন প্রাণবন্ত হয়ে ওঠে। ৪০ কার্যদিবসের এ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, বিচারপতি, সাংসদদের বেতন-ভাতা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হয়। এ ছাড়া এ অধিবেশনেই প্রথমবারের মতো জাতীয় বাজেটের ছয় মাসের অগ্রগতি প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১৬ মার্চ প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন।অধিবেশন শেষ হওয়ার আগে প্রধান বিরোধী দল বিএনপি না থাকলেও এলডিপির একমাত্র সাংসদ অলি আহমদ এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সমাপনী বক্তব্য দেন।