বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে চায়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, বিরোধী দল ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। ঝিনাইদহ পাক-হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অনুষ্ঠানে তিনি আজ মঙ্গলবার দুপুরে এ কথা বলেন।হানিফ বলেন, ‘বিরোধী দলের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হোক, তা বিএনপি চায় না। সে কারণেই একের পর এক দেশবিরোধী কর্মসূচি দিচ্ছে।’ তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে মহাজোট সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।হানিফ চারদলীয় জোট সরকারে বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু অতীতে তারা কী করেছে, এ দেশের জনগণ তা জানে।মাহবুব উল আলম হানিফ জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ডার মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাসস।