বিরোধী দল সন্তান নয় সম্পদের জন্য কাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই জনগণ কিছু পায়, অন্যেরা থাকলে দেশের কপালে কলঙ্ক তিলক আসে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয়লাভ ও স্বৈরাচার বিরোধী’ দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে তিনি এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, জনতার রায়ে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয়লাভ করবেন। তিনি বিরোধী দলের সংসদ বর্জনের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘জনতাকে সাক্ষী রেখে বলে গেলাম, ৯০ দিন ফুরানোর আগে তাঁরা আবার সংসদে আসবেন। এরা সন্তানের জন্য কাঁদে না, এরা বাড়িঘরের জন্য কাঁদে, সম্পদের জন্য কাঁদে।’আজ বিকেল পৌনে পাঁচটায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।