বিরোধী দলই দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশ সংঘাতের দিকে যাচ্ছে না; বরং বিরোধী দল দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আজ শনিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা মিলনায়তনে তিনি এ কথা বলেন।দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে বিরোধী দলের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। কচুয়ায় তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল, টাকা ও রিকশা বিতরণ করেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেশে পুরোপুরি স্থিতিশীলতা আছে, শান্তি আছে, শৃঙ্খলা আছে। বরং সংঘাতের দিকে দেশকে নিয়ে যেতে বিরোধী দল অপচেষ্টা চালাচ্ছে।