বিরোধী দলকে দমনই সরকারের প্রধান কাজ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব তরুণদের হাতে তুলে দেব।’আজ সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে নরসিংদীর আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘বিএনপি ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে না। জনগণকে সঙ্গে নিয়েই এই ব্যর্থ সরকারের পতন ঘটানো হবে। বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। জনগণ এদের আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার অপপ্রচার চালাচ্ছে, আমরা সহিংস রাজনীতি করছি। সরকার এখন বিরোধী দলকে দমন করাকেই প্রধান কাজ হিসেবে নিয়েছে।’ এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার কথাও বলেছেন তিনি।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।