বিরোধী দলকে প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার প্রতিটি মানুষের দাবি। সারা বিশ্বের ন্যায়বিচার প্রত্যাশীদের দাবি। তাঁদের দাবি পূরণে আজ সেই বিচার চলছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে দীপু মনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, এই বিচারকাজ বন্ধ করে ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল উঠেপড়ে লেগেছে। তাঁদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচার এ বাংলার মাটিতে হবেই হবে।বিরোধী দলের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তারা মানুষের রাজনীতি করে না। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে যারা রাষ্ট্রীয় অধিকার ভোগ করছে, কেন তাদের সে অধিকার থাকবে? তারা তো এ দেশে যুদ্ধাপরাধের মতো জঘন্যতম অপরাধ করেছে। কোন অধিকারে তারা এত বছর স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছে?’মুক্তিযুদ্ধের বিজয় মেলার আহ্বায়ক আবদুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল আবু ওসমান চৌধুরী, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী।