বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তাঁর সাম্প্রতিক রাশিয়া-বেলজিয়াম ও জাপান সফর সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।প্রধানমন্ত্রী ব্যক্তিগত ও দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়ে বড় করে না দেখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে জনগণকে কষ্ট দেবেন না। দেশের সম্পদ নষ্ট করবেন না।’শেখ হাসিনা বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, ‘জাতীয় স্বার্থে সব বিষয়ে আপনারা সংসদে এসে যা খুশি বলুন, আপনাদের কেউ বাধা দেবে না।’ ইউএনবি/বাসস।