বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সংসদে ফিরে এসে আপনাদেরকে দাবির কথা তুলে ধরতে হবে। তবে বিরোধী দল যাতে সংসদে ফিরে আসে সে জন্য সরকারকেও প্রয়েজেনীয় উদ্যোগ নিতে হবে।’আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, সরকার ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব হবে না।সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার, ডিআরইউর সাধারণ সম্পাদক পথিক সাহা প্রমুখ বক্তব্য দেন।