বিরোধী দলকে সংসদে স্বাগত জানাই: ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, ‘প্রধান বিরোধী দলকে সংসদে স্বাগত জানাই। বিরোধী দলের আগমনে সংসদ আরও প্রাণবন্ত হবে বলে আশা করি। কারণ, বিরোধী দল সংসদের কার্যকর অংশ।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিএনপির সংসদীয় দলের এক সভায় বিরোধী দল আট মাস পর সংসদে ফেরার সিদ্ধান্ত নেয়।আজ মঙ্গলবার সংসদ ভবনে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওই কমিটির সভায় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী।ডেপুটি স্পিকার বলেন, সংসদের সরকারি ও বিরোধী দলকে সমান সুযোগ দেওয়া হবে। তবে দুপক্ষই সংসদীয় ভাষা ব্যবহারের মাধ্যমে সংসদের পবিত্রতা রক্ষা করবেন। ডেপুটি স্পিকার আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সবাই অবদান রাখবেন বলে জাতি আশা করে।এর আগে কমিটির সভায় জাতীয় সংসদের লাইব্রেরিকে বিশ্বমানের লাইব্রেরিতে পরিণত করতে নিয়মিত সংসদ গ্রন্থাগার বুলেটিন প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।