বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের অনুরোধ এফবিসিসিআইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ৫ জুনের হরতাল প্রত্যাহারের জন্য প্রধান বিরোধী দলের নেতার প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে সংগঠনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এ কে আজাদ এ অনুরোধ জানান।দেশের অর্থনীতিতে হরতালের বিভিন্ন নেতিবাচক নজির তুলে ধরে এ কে আজাদ বলেন, এমন হরতালে কোনো জনসমর্থন নেই। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।