বিরোধী দলের কিছু দাবি মেনে নিয়েছে পাকিস্তান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষমতাসীন দল পিপলস পার্টি বিরোধী দলের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে বলে জানা গেছে।পাকিস্তান মুসলিম লিগ-এনের এক মুখপাত্র সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন।মেনে নেওয়া দাবিগুলোর মধ্যে আছে ৩০ শতাংশ সরকারি ব্যয়সংকোচ এবং দুর্নীতিবাজ আমলাদের অপসারণ। এর আগে পিএমএল-এন পাঞ্জাবের জোট সরকার থেকে পিপিপিকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল।প্রধানমন্ত্রী গিলানি রোববার জানিয়েছেন, সরকার এই দাবিগুলো মেনে নিতে সম্মত হয়েছে। এর আগে তেলের দাম কমিয়ে জোট সরকারের একটি দলকে খুশি করা হয়েছে। কেননা, সে সময় সরকার পতনের আশঙ্কা দেখা দিয়েছিল। এপি।