বিরোধী দলের বিরুদ্ধে যেন যুদ্ধের ঘোষণা হয়েছে: মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, হরতালকে ঘিরে পুলিশ যেভাবে দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি-গ্রেপ্তার করছে তাতে মনে হয় বিরোধী দলের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারকে পাল্টা জবাব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।মির্জা ফখরুল বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। অথচ কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।