বিরোধী দলের ভূমিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দলের সংসদের বাইরে থাকার বিষয়ে আগের বছরের মতো এবারও জনগণ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। দুবারের জরিপেই ৮০ শতাংশের বেশি উত্তরদাতা সংসদে বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টি পছন্দ করেননি।এ ছাড়া এবারের জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, বিরোধী দল সংসদের বাইরে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। গত বছর এ হার ছিল ৫০ শতাংশ। বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রধান বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাত্র ২৪ শতাংশ উত্তরদাতা।