বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। আজ সোমবার বিকেলে সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেইন আজ বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর প্রাইভেট সেক্রেটারি এ এস এম সালেহ আহমেদের কাছে ঈদের শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।’