বিরোধীদের হত্যার জন্যই শীর্ষ ঘাতকদের ছাড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের কর্মসূচি বানচাল ও বিরোধী নেতাদের হত্যা করার জন্যই শীর্ষ ঘাতকদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্দোলন কর্মসূচির সমন্বয়ক তরিকুল ইসলাম। এ উদ্দেশ্যেই শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও ১১ জন শীর্ষ খুনিকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মলনে তরিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিজস্ব বাহিনী এই জরুরি অবস্থা বাস্তবায়ন করছে।’ তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ থাকেনি, এখনো নিরাপদ নেই।তরিকুল ইসলাম জানান, সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা এবং তাঁর মুক্তির দাবি জানানো হয়।