জন্ম: ২৫ অক্টোবর, ১৯৭৭জন্মস্থান: ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন, জার্মানিউচ্চতা: ৫ ফুট সাড়ে ১০ ইঞ্চিপজিশন: ফরোয়ার্ডবর্তমান ক্লাব: এফএফসি ফ্রাঙ্কফুর্টস্বীকৃতিফিফা প্লেয়ার অব দ্য ইয়ার: ২০০৩, ২০০৪ ও ২০০৫জার্মান প্লেয়ার অব দ্য ইয়ার: ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭ ও ২০০৮গোল্ডেন বল ও গোল্ডেন বুট: ২০০৩ বিশ্বকাপপ্রিয় ও অন্যান্যঅন্য খেলা: সাঁতারঅন্য খেলার তারকা: স্টেফিগ্রাফব্যক্তিত্ব: বাবাগাড়ি: বিএমডব্লুএসি পেরুজিয়ার প্রস্তাবটা বির্জিত প্রিঞ্জ ফিরিয়ে না দিলে একটা ইতিহাসই হয়ে যেত। ইতালির পুরুষ পেশাদার সিরি ‘আ’ লিগ খেলা প্রথম মহিলা ফুটবলার হতে পারতেন তিনি। কিন্তু ২০০৩ সালে ওই প্রস্তাবটা পাওয়ার সঙ্গে সঙ্গে না করে দিয়েছিলেন। খেলাটা টানে বলেই খেলা—ফুটবল সম্পর্কে এমনই যাঁর দর্শন, মেয়ে ফুটবলার হিসেবে পুরুষদের পেশাদার লিগে খেলা কি তাঁকে মানায়!ফুটবলের প্রতি টানটা বলতে গেলে জন্মসূত্রেই পেয়েছিলেন প্রিঞ্জ। বাবা ছিলেন ফুটবলার। তবে তাঁকেও ফুটবলার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না পরিবারের। যখন যা খুশি ছোটবেলায় সেটাই খেলে বেড়িয়েছেন। কখনো পুলে সাঁতার কেটেছেন ঘণ্টার পর ঘণ্টা, কখনো চলেছে অ্যাথলেটিকস। ভালো লাগার খেলার মধ্যে ছিল ট্রামপোলিনও। তবে বয়স যত বাড়তে লাগল ফুটবলের প্রতি ততই ঝুঁকে পড়লেন। খেলাটায় মেয়ের সম্ভাবনা দেখে ফুটবলার বাবাও নেমে পড়লেন ‘মাঠে’। প্রিঞ্জের কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন। এসভি ডোরিংহেইম এফসির জুনিয়র দলে ক্যারিয়ার শুরু। ওই ক্লাবে যোগ দেওয়ার আগেই চারদিকে নামডাক ছাড়িয়ে পড়েছিল। সেখানে বছর দুয়েক থাকার পর যোগ দেন এফসি হোকস্টাডে। আরও বছর দুয়েক পর এফএসভি ফ্রাঙ্কফুর্টে সিনিয়র দলে ক্যারিয়ারের শুরু। প্রিঞ্জের বর্তমান ক্লাব এফএফসি ফ্রাঙ্কফুর্ট। ১৯৯৮ সাল থেকে খেলছেন এই ক্লাবে। তবে মাঝখানে ২০০২ সালে একটা মৌসুম কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা কারেজ ক্লাবে।এফএফসিতে খেলার সময়ই জাতীয় দলে অভিষেক। ১৯৯৪ সালের জুলাইয়ে ওই ম্যাচটি ছিল কানাডার বিপক্ষে। প্রিঞ্জের বয়স মাত্র ১৬ বছর হওয়ায় কোচ আস্থা পাচ্ছিলেন না তাঁর ওপর। ম্যাচ শেষের যখন ১২ মিনিট বাকি, বদলি হিসেবে মাঠে নামানো হলো প্রিঞ্জকে। ১-১ গোলে ড্র হতে যাওয়া ম্যাচের ৮৯ মিনিটে গোল করে জার্মানিকে জিতিয়ে নজর কাড়লেন সবার। এরপর শুধুই এগিয়ে যাওয়া। পরের বছর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলে নাম লিখিয়েছেন ইতিহাসে। মহিলা ফুটবলের ইতিহাসের অনেকগুলো পাতায় এখন তাঁর নাম। পাঁচবার উয়েফা উইমেন চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ডের পাশাপাশি ১৪ ও ১০ গোল নিয়ে মহিলা বিশ্বকাপ ও অলিম্পিক মহিলা ফুটবলের সর্বোচ্চ গোলদাতাও তিনি।তারকা ফুটবলার হওয়ার সুবাদে এখন অনেক টাকার মালিক প্রিঞ্জ। ক্রীড়া পোশাক ও ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লুর সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তি থেকেও অনেক আয়। কিন্তু ধন-প্রাচুর্যে গা ভাসাননি। এখনো পরিবারের সঙ্গে একত্রে বসবাস। বড় তারকা হিসেবেও নেই কোনো অহংকার। ফুটবলে একক কোনো খেলোয়াড়ের চেয়ে তাঁর কাছে সব সময় দলই বড়। সময় পেলে প্রিঞ্জ ভাবেন সমাজকল্যাণের কথাও। ২০০৫ সালে এক দাতব্য সফরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও ঘুরে এসেছেন। সক্রিয় আছেন ফিফার বর্ণবাদবিরোধী প্রচারণার সঙ্গেও। ফুটবলের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন। মনোবিজ্ঞানে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে। এর আগে ফিজিওথেরাপির ওপর করেছেন ডিপ্লোমা।আগামী বছর জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে মহিলা বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই বিশ্বকাপ খেলেই প্রিঞ্জ ইতি টানতে চান আন্তর্জাতিক ক্যারিয়ারের। তাঁর চাওয়া একটাই—তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরা। পারবেন প্রিঞ্জ? শাহরিয়ার ফিরোজ