বিল গেটস পেলেন সিলভার বাফেলো বয় স্কাউট অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটসকে সিলভার বাফেলো বয় স্কাউট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ বয় স্কাউট সম্মান দেওয়া হয়েছে।বিল গেটস মাইক্রোসফট নিয়ে কাজ করার পাশাপাশি ‘বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর মাধ্যমে জনহিতকর কাজের জন্য তাঁর সুনাম রয়েছে। তিনি ষাট ও সত্তরের দশকে সিয়াটেলে স্কাউটের একজন সদস্য ছিলেন। অন্যান্য যাঁরা সিলভার বাফেলো অ্যাওয়ার্ড পেয়েছেন তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৪ জন প্রেসিডেন্টসহ রয়েছেন চার্লস লিন্ডবার্গ, কলিন পাওয়েল ও ওয়াল্ট ডিসনে। ১৯২৫ সাল থেকে প্রথম সিলভার বাফেলো অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে বর্তমানে প্রায় ৫৩ বিলিয়ন ডলারের মালিক বিল গেটস বলেন, একজন স্কাউট হিসেবে তাঁর অনেক ইতিবাচক স্মৃতি আছে। তিনি আরও বলেন, ‘আমি হাইকিংয়ে খুব ভালো ছিলাম না, আমি ভালো রান্না করতে পারতাম না। এগুলো ছিল সর্বোপরি আমার নিজের জন্য চ্যালেঞ্জ।’ বিবিসি