বিলাসবহুল দামি বাড়িতে অ্যাডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা অ্যাডেল একা মানুষ। কাজেই ছোটখাটো ছিমছাম একটি ফ্ল্যাট হলেই তাঁর চলে। কিন্তু তাঁর ভাবনা অন্য। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাসেক্সে ১০ কামরার মস্ত এক বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। ব্রিটিশ মুদ্রায় বাড়িটির বাজারমূল্য ৭০ লাখ পাউন্ড। প্রতি মাসে ভাড়া ১৫ হাজার পাউন্ড। মিরর-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এই গায়িকা লন্ডনের একটি ছোট অ্যাপার্টমেন্টে মা পেনি অ্যাডকিনসের কাছে বড় হয়েছেন। অ্যাডেল স্বীকার করেছেন, এই বাড়ির নয়টি ঘরই খালি পড়ে থাকবে। স্রেফ নিরাপত্তার জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। ২৫ একর জমির ওপর গড়া এ বাড়িতে অ্যাডেলের ওঠার আরেকটি কারণ হচ্ছে, প্রেমিক সাইমন কনেকির ব্রাইটনের বাড়ি থেকে এটি মাত্র ৩০ মিনিটের পথ। পিটিআই।