বিলাসী খাবারে লোভ নেই কারিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলাসী খাবার খেতে হবে, এমন কোনো কথা নেই। এর চেয়ে বরং সঠিক খাবারটা খাওয়াই ভালো। এ ধরনেরই ভাবনা বলিউড তারকা কারিনা কাপুরের। তিনি বলেছেন, ‘খাবারের দিকে আমি বুঝেশুনে হাত বাড়াই। স্বাস্থ্যসম্মত ও সহজলভ্য খাবার খেতে পছন্দ করি। খেয়ালখুশিমতো কোনো কিছু খাওয়ায় আমি বিশ্বাসী নই। তবে ছুটির দিনের কথা আলাদা। ওই সময় কেক, পনির ইত্যাদি খাওয়া হয়ে যায়। আলুর চিপসও আমি পছন্দ করি। যদিও খাবার নিয়ন্ত্রণ করছি, এর পরও সারা দিন শক্তি জোগানোর মতো খাবারের বিষয়টি নিশ্চিত করে নিই। এ জন্য আমার খাবার হতে হবে সুস্বাদু এবং পরিমাণ হতে হবে যথেষ্ট।’ মিড-ডে ডটকম।