বিলুপ্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের অন্য থানাগুলোকে উপজেলায় রূপান্তর করা হয়েছে। কিন্তু তেজগাঁও থানা ২৫ বছর ধরে উন্নয়ন সার্কেলভুক্ত রয়েছে। এবার ঢাকার ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত তেজগাঁও উন্নয়ন সার্কেল বিলুপ্ত করা হচ্ছে। সার্কেলের একাংশ ঢাকা সিটি করপোরেশন এবং বাকি অংশ কেরানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলামের নেতৃত্বে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি বিষয়টি অনুমোদন করেছে বলে জানা গেছে। বিশেষ প্রতিনিধি