বিশাল কনসার্টে গাইবেন ম্যাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে লন্ডনের এক বিশাল কনসার্টে গাইবেন সংগীত তারকা ম্যাডোনা। আগামী জুলাইয়ে হাইড পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ৬০ হাজার দর্শক-শ্রোতার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। একই সময় লন্ডনে বিশ্ব অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবে। একটি ছবি পরিচালনায় ব্যস্ত থাকায় ম্যাডোনা আপাতত সংগীত থেকে দূরে রয়েছেন। এ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাঁকালভাবে ফিরে আসবেন বলে জানিয়েছে তাঁর এক ঘনিষ্ঠ সূত্র। ওই সূত্রে উদ্ধৃতি দিয়ে দ্য সান পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘সংগীতে সদর্পে ফিরে আসার পরিকল্পনা করছেন ম্যাডোনা। হাইড পার্কের অনুষ্ঠানে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।’ ব্যাং শোবিজ।