বিশালকায় বরফখণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গতকাল বুধবার আকাশ থেকে একটি বিশালকায় বরফখণ্ড পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় উপজেলার রায়েরচর দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচর বেটির গ্রামের একটি ফসলি জমিতে এই বরফখণ্ড পড়ে। এতে জমিতে বড় গর্তের সৃষ্টি হয়। ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ জানান, বরফখণ্ডটির ওজন ছিল আনুমানিক ২০০ কেজি। বরফখণ্ড পতনের খবর শুনেছেন জানিয়ে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক অজয়কুমার দাস বলেন, প্রচণ্ড ঠান্ডায় মেঘ জমাট বেঁধে এ ধরনের বরফখণ্ডে পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়তে পারে। গতকাল চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুর প্রতিনিধি