বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাদল রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাদল রহমান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি আজ শুক্রবার ভোর সাড়ে চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।বাদল রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।বাদল রহমানই বাংলাদেশে প্রথম শিশু চলচ্চিত্র তৈরি করেন। এমিলের গোয়েন্দা বাহিনী নামে ওই ছবিটি জাতীয় পুরস্কার পায়। অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ছানা মুক্তিযোদ্ধা, প্রত্যাশা সূর্যসহ আরও কিছু ছবি। স্বাধীন বাংলাদেশের শুরুতে তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনে জড়িত থেকে সুস্থ ও নির্মল চলচ্চিত্র দেখানোর কাজে ব্রতী হন। এরপর ভারতের পুণা ফিল্ম ইনস্টিটিউটে বৃত্তি নিয়ে পড়তে যান। সেখানে পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র সংসদের কাজে আমৃত্য জড়িত ছিলেন।আজ বাদ জুমা মরহুমের মৃতদেহ এফডিসিতে আনা হবে।