বিশিষ্ট জনের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা কমিটির সভাপতি অরুণ নন্দন বলেন, ‘পৌরসভা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিকের দায়িত্ব হচ্ছে, সময়মতো পৌরকর পরিশোধ করা। আর পৌরসভার দায়িত্ব হচ্ছে, নাগরিক সুযোগসুবিধা নিশ্চিত করা। কিন্তু আমরা এ প্রতিষ্ঠান থেকে কতটুকু সেবা পাই, তা একটু চোখ মেললে বুঝতে পারি। নামেই এটি পৌরসভা। প্রত্যেক বছর যেভাবে বাজেট করা হয়, তা যদি বাস্তবায়ন হতো তাহলে অনেক সমস্যার সমাধান করা যেত। আজ পর্যন্ত পৌর শহরে কোনো স্মৃতি সৌধ, শহীদ মিনার, বিনোদন পার্ক নির্মাণ করা হয়নি। এ ছাড়া পানি সরবরাহ, মশক নিধন, নর্দমা পরিষ্কারসহ শ্মশান আধুনিকীকরণ ও কবরস্থান স্থাপন জরুরি।পৌরসভা সচিবের বক্তব্য: এসব বিষয়ে পৌরসভার সচিব মো. কামাল হোসেন বলেন, মোট ১১৫ কিলোমিটার সড়কের মধ্যে বেহাল সড়ক নির্মাণে বর্তমান ১৮ লাখ টাকার কাজ চলছে। এ ছাড়া খুব শিগগিরই আরও ৫২ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হবে। যানজট নিরসন, বিনোদন পার্ক নির্মাণ, মশক নিধনসহ নাগরিকের জন্য সেবাধর্মী কাজ পর্যায়ক্রমে করা হবে।মেয়রের বক্তব্য : পৌরসভার মেয়র শহীদ মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর নাগরিক সুযোগসুবিধা বৃদ্ধি পেয়েছে।’ তিনি অবিদ্যুতায়িত এলাকায় বিদ্যুৎসমস্যার কথা স্বীকার করে বলেন, ‘আমরা পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। এ ছাড়া সড়ক উন্নয়নের কাজ অব্যাহত আছে। যানজট নিরসন, টার্মিনাল নির্মাণ এবং বিনোদনের জন্য পার্ক নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।’