বিশিষ্ট জনেরা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, ‘সদর হাসপাতাল শুধু নামেই আধুনিক। জনপ্রতিনিধি হয়ে যখন শুনি এ হাসপাতালে কোন বিশেষজ্ঞ চিকিত্সক নেই তখন সত্যিই খারাপ লাগে। এখানে শুধু পিরোজপুর পৌরসভা বা সদর উপজেলার লোকজন চিকিত্সা করাতে আসে না।’পিরোজপুর মহিলা পরিষদের নেত্রী সালমা রহমান বলেন, ‘পিরোজপুরের সার্বিক চিকিত্সা ব্যবস্থা দূষণযুক্ত হয়ে পড়েছে। এটাকে দূষণমুক্ত করা দরকার। রোগী ভাগানো নিয়ে ক্লিনিক ও প্যাথলজিস্টদের মধ্যে সংঘর্ষের বিষয়টি আমাদের জন্য লজ্জাস্কর। প্রশাসনের উচিত্ হাসপাতাল, প্যাথলজি ও ক্লিনিকগুলো দালালমুক্ত করা।’পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক সনাক সদস্য জিয়াউল আহসান বলেন, ‘স্থানীয় চিকিত্সকের দৌরাত্ম্য ও দলাদলির কারণে সাধারণ মানুষ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিছু চিকিত্সক সরকার বদলের সঙ্গে সঙ্গে তাদের সংগঠনও বদল করে। কর্তৃপক্ষের উচিত্ চিকিত্সকরা যাতে দলাদলি করতে না পারে সেদিকে খেয়াল রাখা।’ পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিভাগীয় শিক্ষক সমিতির নেতা মজিবুর রহমান বলেন, ‘হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিত্সক সংকট রয়েছে। আবার যে সব পদে চিকিত্সক আছে তাদের দলাদলির কারণে সাধারণ মানুষ চিকিত্সা পায় না।’