বিশিষ্ট নাগরিকদের অভিমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাতময় রাজনীতি পাঁচ বিশিষ্ট নাগরিকের অভিমতবিপথে চলছে আ.লীগ ও বিএনপি দুই দলই—রফিক-উল হকহরতাল, অবরোধ দুটিই দুঃখজনক। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই বিপথে চলছে। আমার প্রশ্ন হলো, কে কার বিরুদ্ধে, কেন হরতাল-অবরোধ করছে, সেটা আমি বুঝলাম না। এতে মানুষ মরছে, গাড়ি পুড়ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। যারা হরতাল-অবরোধ করছে, তাদের বুঝতে হবে, দেশটা সবার। ক্ষতি যা হওয়ার দেশ বা মানুষের হচ্ছে।আরেকটা প্রশ্ন, হরতাল কিসের দাবিতে? বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল করত, সেটা না হয় মেনে নেওয়া যেত। কিন্তু তারা তো সেই দাবিতে হরতাল করছে বলে মনে হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল করলে তাদের পক্ষ থেকে তো এর একটা রূপরেখা তৈরি করে তা জাতির সামনে তুলে ধরতে হবে। কিন্তু সেটা তো তারা করেনি। আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে। কিন্তু তারাও সে বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা এখন পর্যন্ত জাতির সামনে দেয়নি। দুই পক্ষের দাবিই মুখের বুলিতে সীমাবদ্ধ।সবকিছুর আগে প্রয়োজন দুই দলের শীর্ষ নেতাদের আলোচনায় বসা। কী করলে দেশের ভালো হবে, সেই সিদ্ধান্ত তাঁদের নিতে হবে। অযথা হরতাল-অবরোধ দিয়ে জনজীবন দুর্বিষহ করে তোলার অধিকার জাতি তাঁদের দেয়নি।পিটিয়ে, কুপিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছে। এতে প্রমাণিত, দেশে নৈরাজ্য চলছে। নিচের সারির কর্মীদের ওপর সরকারি দলের উচ্চপর্যায়ের নেতাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এখন বিশ্বজিতের পরিবারের উচিত সরকারের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা। কারণ রাষ্ট্রের দায়িত্ব জনজীবনের নিরাপত্তা দেওয়া। কিন্তু এ ক্ষেত্রে সরকার তা দিতে পারেনি।রফিক-উল হক: বিশিষ্ট আইনজ্ঞঅশুভবুদ্ধিরই পরাক্রম দেখতে পাচ্ছি—আনিসুজ্জামানআমি কিছুতেই মানতে চাই না যে বাংলাদেশের মানুষের শুভবুদ্ধি বিলুপ্ত হয়েছে। কিন্তু কদিন ধরে দেশে অশুভবুদ্ধিরই পরাক্রম দেখতে পাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই তা পণ্ড করতে একটি মহল রাজপথে নেমেছে এবং বেছে নিয়েছে সহিংস উপায়। মানুষের সম্পদ ও প্রাণ সবই তাদের কাছে তুচ্ছ; বিদেশি অতিথিরাও তাদের নির্যাতন থেকে রেহাই পাননি। অন্যদিকে, যারা এই সহিংসতা প্রতিরোধ করতে অগ্রসর হয়েছে, তাদের মধ্যেও অনেককে মুক্তিযুদ্ধের বন্ধু বলে মনে হয় না। বিশ্বজিৎ দাসের মতো নিরীহ তরুণকে হত্যা করে তারা যে পাশবিকতার পরিচয় দিয়েছে, তা নিন্দা করার ভাষা আমার নেই।যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার দাবি বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না। আগামী সাধারণ নির্বাচন কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হতে পারে। হরতাল ডাকা যদি রাজনৈতিক অস্ত্র হয়, যদি গণতান্ত্রিক অধিকার হয়, তবে হরতাল করতে মানুষকে বাধ্য করা, সম্পদহানি, পথচারীকে আক্রমণ, সংবাদপত্রের গাড়ি ভাঙচুর—এসব কিছুই কারও অধিকার হতে পারে না। দেশের স্বার্থে অবিলম্বে এই উন্মত্ততার অবসান ঘটুক। জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলতে থাকুক, একজন নাগরিক হিসেবে এটাই আমার কাম্য।আনিসুজ্জামান: ইমেরিটাস অধ্যাপকআমি কোনো আশার আলো দেখি না—আকবর আলি খানবাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। মনে হয় না, এ অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা আছে। প্রধান দলগুলো যদি উপলব্ধি করতে না পারে, সমাধানে রাজি না হয়, তাহলে কারও পক্ষে এই সংকট সমাধান করা সম্ভব নয়। দেশের ভেতরের বা বাইরের কেউ এসে এদের কোনো কিছু বোঝাতে পারবে না।এখন যে রাজনীতি চলছে, তাকে অসুস্থ রাজনীতি ছাড়া আর কিছুই বলা যায় না। যা ঘটছে তা অসুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ। রাজনীতিতে ন্যূনতম কোনো সম্প্রীতি নেই। প্রতিশোধ, ব্যক্তিচিন্তা প্রাধান্য পাচ্ছে। যাঁরা ক্ষমতায় নেই, তাঁরা ক্ষমতায় যাওয়ার আর যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা একে আঁকড়ে থাকার অপচেষ্টা করছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী হরতাল-অবরোধ করছে। মনে করা হচ্ছে, এতে রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো সমস্যা নয়। জামায়াতের জনসমর্থন খুবই কম। ছোট এই গোষ্ঠী যে ইস্যুতে কর্মসূচি দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। মূলত রাজনীতি ও দেশের অন্যান্য সমস্যা যুক্ত হয়ে এখন যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিকে অনেক বড় মনে হচ্ছে।রাষ্ট্র রাজনীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক করে ফেলছে। হরতাল-অবরোধের সময় ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ দাস নিহত হয়েছেন। আইনগতভাবে এর বিচার হবে। অথচ দেখা যাচ্ছে, এর সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা হচ্ছে।আকবর আলি খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাসংঘাত বন্ধ করে সংলাপ শুরু করুন —অনুপম সেনদেশের চলমান রাজনৈতিক সংঘাত থেকে উত্তরণের জন্য সংলাপের বিকল্প নেই। দুটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকারের উদ্যোগে দুই প্রধান রাজনৈতিক জোট থেকে তিনজন করে প্রবীণ ও অভিজ্ঞ সাংসদ এই আলোচনা শুরু করতে পারেন। শর্ত থাকতে হবে, আলোচনা চলা অবস্থায় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ও সংঘাত থাকবে না।সরকারি দল চাইছে, বিরোধী দল সংসদে এসে আলোচনা করুক। বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক। আর বিরোধী দল চাইছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হোক সংসদ নির্বাচন। সংসদের মাধ্যমে কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণ হলো, আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের চর্চা কম। বিরোধী দল সরকারেরই অংশ। এই ধারণা উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে আছে। আমাদের এখানে তা নেই।তবে আমাদের এখানে ২০০৭ সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মধ্যকার আলোচনার ফলাফল নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। ওই সংলাপ ব্যর্থ হওয়ার মাশুল বিএনপিকে দিতে হয়েছে। একটি অনির্বাচিত সরকার কতটা ভয়ংকর হতে পারে, তা তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় প্রমাণিত হয়। একটি নির্বাচিত সরকার আর যাই হোক, শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে শারীরিক নির্যাতন চালায় না। তাই কারোরই উচিত নয় অনির্বাচিত সরকার আশা করা।সব রাজনৈতিক সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নাগরিকেরা। তাই নাগরিক সমাজের নেতাদের উচিত রাজনৈতিক সংঘাত বন্ধে সোচ্চার হওয়া। তাঁদের কণ্ঠস্বর আরও জোরদার করা।অধ্যাপক অনুপম সেন: উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সংঘাত বন্ধে রাষ্ট্রের ভূমিকা দেখছি না—রাশেদা কে চৌধূরী পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। আমরা আসলেই বুঝতে পারছি না, কোথায় যাচ্ছি। এটা যেকোনো দেশের জন্য অশনি সংকেত। রাজনৈতিক সংঘাত বন্ধ করতে রাষ্ট্রের ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তৃণমূলের মানুষ ও প্রবাসীদের নিয়ে কাজ করি। এই দুই ক্ষেত্রের মানুষ দেশ নিয়ে ভীষণ উদ্বিগ্ন। এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান দায়িত্ব প্রধান দুই রাজনৈতিক দলের। গুটি কয়েক সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তের কাছে পুরো জাতি জিম্মি হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছি। নিজেদের জীবনের নিরাপত্তা পাচ্ছি না। গণমাধ্যমের কারণে এখন কোনো কিছুই গোপন করা যায় না। কারা হামলা চালাচ্ছে, তাদের ছবি আছে, ভিডিও আছে। এগুলো তো আর মিথ্যা কথা বলবে না। শাঁখারীবাজারের বিশ্বজিৎকে যেভাবে মেরে ফেলা হলো, তাতে এই ভয় আরও বেড়েছে। হত্যাকারীরা যে দলেরই হোক, তাদের শাস্তি দিতে হবে। আমাদের অর্থনৈতিক ও সামাজিক খাতে যেসব উন্নয়ন হয়েছে, রাজনৈতিক সংঘাতের কারণে তা ধ্বংস হয়ে যেতে পারে। এটা আমাদের কারও কাম্য নয়। যে কারও মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু তাই বলে এভাবে সংঘাতের মাধ্যমে মতামত প্রকাশ কাম্য হতে পারে না। এটা মেনে নেওয়া যায় না। এ ধরনের রাজনৈতিক সংকট হলেই বিদেশিরা এসে সমঝোতার চেষ্টা করেন। আলোচনা শুরুর প্রস্তাব দেন। এটা কেন হবে? আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।রাজনৈতিক সংঘাতের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা কখনো নিষ্ক্রিয় আবার কখনো আক্রান্ত অবস্থায় দেখতে পাচ্ছি। এ রকম কেন হচ্ছে, সেটাও কিন্তু গুরুত্ব দিয়ে ভেবে দেখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেরাই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ নাগরিক কোথায় যাবে। তাই নাগরিকদেরও সোচ্চার হতে হবে।রাশেদা কে চৌধূরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা